The semester final of CSE department is going to start from 16th August 2021

2021-08-05

বর্তমান করোনা মহামারী (কোভিড-১৯) বিশ্বব্যাপী  ছড়িয়ে পড়ার কারণে গত ১৮ মার্চ, ২০২০ তারিখ  হতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সশরীরে কর্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে নেয়ার জন্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মন্জুরী কমিশনের(ইউজিসি) নির্দেশনা মোতাবেক বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস পরিচালনা করে আসছে। করোনার উর্ধমুখী সংক্রামণের কারণে শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা গ্রহণ সম্ভব হচ্ছে না। একাডেমিক কার্যক্রম গতিশীল রাখার জন্যে ইউজিসি কর্তৃক স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে অনলাইনে পরীক্ষা গ্রহণ করার সুপারিশ করা হয়।

এমতাবস্থায় আগামী ১৬/০৮/২০২১ তারিখ হতে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়। পরীক্ষার সময়সূচি যথাসময়ে প্রকাশ করা হবে।